২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর রাজধানী বুয়েনস আইরেসে সমর্থকদের জমায়েত সহিংসতায় রূপ নিয়েছে। ওবেলিস্ক চত্বরে শুরু হওয়া সমাবেশ ছত্রভঙ্গ করতে স্থানীয় পুলিশ রাবার বুলেট, লাঠিচার্জ, জলকামান, পেপার স্প্রে ও টিয়ারশেল ব্যবহার করে।

এদিকে, ফাইনাল ম্যাচ চলাকালে অতিরিক্ত মানসিক চাপ ও উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় জরুরি চিকিৎসা সেবা সংস্থা। নিহতদের একজনের বয়স ৬৭ বছর এবং অন্যজনের বয়স ৮৮ বছর।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ম্যাচ শেষে খেলোয়াড় ও কোচিং স্টাফকে সম্মান জানাতে বিকেল থেকেই হাজারো সমর্থক ওবেলিস্ক এলাকায় জড়ো হন। শুরুতে গান, উল্লাস ও কোলাকুলিতে উৎসবমুখর পরিবেশ থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে একাংশের উচ্ছৃঙ্খল আচরণে পরিস্থিতির অবনতি ঘটে।
গভীর রাতে ৯ দে হুলিও অ্যাভিনিউয়ে জড়ো হওয়া বিক্ষুব্ধ সমর্থকদের সরিয়ে দিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ঢাল, মোটরবাইক, পেপার স্প্রে ও টিয়ারশেল ব্যবহার করা হয়। সংঘর্ষের পর ওবেলিস্কের আশপাশের এলাকা দ্রুত জনশূন্য হয়ে পড়ে।
অভিযান শেষে সড়কজুড়ে পড়ে থাকতে দেখা যায় ভাঙা কাঁচের বোতল, রাবার বুলেটের খোসা, খালি ক্যান এবং আকাশি-সাদা রঙের বিভিন্ন সাজসজ্জার সামগ্রী। পুলিশ মার দে প্লাতা অ্যাভিনিউ ধরে প্রায় পাঁচ ব্লক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
ঘটনার সময় কয়েকজন সমর্থককে আটক করা হলেও বুয়েনস আইরেস সিটি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত গ্রেপ্তারের আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করা হয়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।