মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের টিকিট ৭৪ লাখ টাকা!

বিশ্বকাপ ফাইনালের টিকিট ৭৪ লাখ টাকা!
বিশ্বকাপ ফাইনালের টিকিট ৭৪ লাখ টাকা!
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৯, ২০২৬ ০২:০২ অপরাহ্ন

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শেষ মুহূর্তে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সবচেয়ে কম দামের টিকিটও বিক্রি হয়েছে প্রায় ১০ হাজার ডলারে (প্রায় ১২ লাখ টাকা)। মাঠের কাছাকাছি আসনের দাম প্রায় ১৬ হাজার ডলার, আর হসপিটালিটি টিকিটের মূল্য পৌঁছেছে ৬০ হাজার ডলার (প্রায় ৭৪ লাখ টাকা)।

পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবে আপার ডেকের টিকিট ১০ হাজার ডলার থেকে শুরু হলেও, লোয়ার বোলের কিছু আসনের দাম উঠেছে প্রায় ৩৫ হাজার ডলারে।

ফাইনাল নিয়ে বাড়তি উত্তেজনার কারণ, বিশ্বকাপের মঞ্চে প্রথমবার মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। পাশাপাশি এটি হতে পারে মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ।

আর্জেন্টিনা চতুর্থ বিশ্বকাপ শিরোপা ও ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। চলতি আসরে মেসি করেছেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট, আর এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।

 

 39
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।