সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক

দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক
দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৪, ২০২৫ ১২:০২ অপরাহ্ন

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান খায়রুল হককে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

২০২৩ সালের আগস্টে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয় তিনি বিচারপতির দায়িত্বে থাকাকালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বেআইনি রায় দিয়েছেন এবং জাল রায় তৈরি করেছেন। মামলাটি দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় রুজু করা হয়। দুর্নীতির অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

খায়রুল হক ২০১০ সালের অক্টোবরে প্রধান বিচারপতির দায়িত্ব নেন এবং ২০১১ সালের মে পর্যন্ত সে দায়িত্ব পালন করেন। পরে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।