স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে সরকার বিরোধী দলগুলোকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের হস্তক্ষেপের অভিযোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না। পাশাপাশি স্থানীয় সরকারে দলীয়করণের মাধ্যমে বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের লোকজনকে বসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত না করে সব প্রার্থীর জন্য সমান সুযোগ, নিরাপদ পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।