বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ভারত-বাংলাদেশ ট্রেন যোগাযোগে নতুন উদ্যোগ, বাড়ছে রুটশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন সিদ্ধান্ত, দিনক্ষণ জানালেন বিমানমন্ত্রী‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: ডা. জাহেদডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবারস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতিরভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দাবাঁধনের ওপর হামলা, ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করবে সরকারমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনাবায়রার সাবেক সচিবের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশরেকর্ড বিক্রি, কেরুর মদ ব্যবসায় মুনাফা ২২৪ কোটি টাকাবাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের১৬ দেশের জন্য ডেনমার্কের নতুন অভিবাসন পথ, তালিকায় নেই বাংলাদেশমার্কিন আধিপত্য ঠেকাতে চীনের নতুন কৌশলবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার টুর্কসৌদির চার শহরে হুথি হামলা, আহত ৭৩ বেসামরিকদক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ১২রাশিয়ায় পাহাড়ে তুষারধস, নিহত ১১ পর্বতারোহীহাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না’ দিল্লি: আনন্দবাজারমোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া পিএমও পরিচয়পত্রসহ দুজন গ্রেপ্তারস্কুলে পাঠাতেই ভয়, পশ্চিম তীরে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফিলিস্তিনি বাবা-মানোরার ‘খেলনা বিমান’ মন্তব্যে ২০ শতাংশ কমেছে বুকিং!ইতালির ভেনিসে হেনস্তার শিকার বাঁধনবাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসিরাজগঞ্জে রতনকান্দির ঝুঁকিপূর্ণ সড়ক মেরামত শুরুশেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বগুড়ার তুহিন নিহতলাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানাবন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যুমাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

জাতীয় দল থেকে মেসির অবসর, বিদায় সংবর্ধনার পরিকল্পনা আর্জেন্টিনার

জাতীয় দল থেকে মেসির অবসর, বিদায় সংবর্ধনার পরিকল্পনা আর্জেন্টিনার
জাতীয় দল থেকে মেসির অবসর, বিদায় সংবর্ধনার পরিকল্পনা আর্জেন্টিনার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০১, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে ঘরের মাঠে বিদায় সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন-এএফএ তবে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেসির ইচ্ছার ওপরই বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানান আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

আসছে ২১ সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। এর মধ্যে চীনে খেলার পরিকল্পনা থাকলেও মেসির অবসরের ঘোষণার পর সেই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

মেসিকে দেশে দর্শকদের সামনে বিদায় জানানোর পরিকল্পনা থাকলেও আর্জেন্টিনার হোম ম্যাচ নিয়ে ফিফার নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্বকাপের বিভিন্ন ঘটনার জেরে পরবর্তী দুটি হোম ম্যাচ সীমিত দর্শক নিয়ে আয়োজন করতে হবে দলটিকে।

অবসরের বার্তায় মেসি বলেন, জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেয়া তার জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে তিনি মনে করছেন, এখনই সরে দাঁড়ানোর উপযুক্ত সময় এসেছে। জাতীয় দলের জার্সির জন্য সবসময় নিজের সর্বস্ব দিয়ে লড়াই করেছেন বলেও জানান তিনি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।