সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

ইউরোপে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ার

ইউরোপে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ার
ইউরোপে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০৫:১৮ অপরাহ্ন

ইউরোপের যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি যুক্তরাষ্ট্রের সামরিক নীতিনির্ধারকরা গুরুত্বসহকারে বিবেচনা করছেন বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত আন্দ্রেই বেলোউসভ।

আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। রোববার (৩০ আগস্ট) রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

বেলোউসভ বলেন, রাশিয়ার -কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ে ওয়াশিংটনের আলোচনার উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ইউরোপে মোতায়েন মার্কিন পারমাণবিক অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিকল্পনা থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নেয়া।

তিনি দাবি করেন, বিভিন্ন বহুপক্ষীয় নিরস্ত্রীকরণ ফোরামে রাশিয়ার -কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের চাপ দেয়ার বিষয়টি উপেক্ষা করা যায় না।

বেলোউসভের ভাষ্য, এসব অস্ত্র যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের জন্য সরাসরি হুমকি নয়। তার মতে, বিষয়টি ইঙ্গিত করে যে মার্কিন সামরিক কৌশলবিদরা ইউরোপীয় যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা গুরুত্বসহকারে বিবেচনা করছেন।

রুশ এই কর্মকর্তা আরও বলেন, রাশিয়ার -কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা, কৌশলগত স্থিতিশীলতা নিয়ে সংলাপ বা এসব অস্ত্র কমানোর উদ্যোগ যুক্তরাষ্ট্র তার মিত্রদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।

তার দাবি, এমন পরিস্থিতিতে ইউরোপে যুক্তরাষ্ট্র তার মিত্রদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি আরও বাড়তে পারে। ইউরোপীয় দেশগুলোর উচিত, ওয়াশিংটন তাদের ভূখণ্ড কীভাবে ব্যবহার করছে এবং এর সম্ভাব্য ঝুঁকিগুলো যথাযথভাবে বিবেচনা করা।

 যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।