সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

মানবাধিকার কমিশন বিল নিয়ে সংসদীয় প্রক্রিয়া বর্জনের ঘোষণা বিরোধী দলের

মানবাধিকার কমিশন বিল নিয়ে সংসদীয় প্রক্রিয়া বর্জনের ঘোষণা বিরোধী দলের
মানবাধিকার কমিশন বিল নিয়ে সংসদীয় প্রক্রিয়া বর্জনের ঘোষণা বিরোধী দলের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০২:৪৮ অপরাহ্ন

জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসের প্রক্রিয়ায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দল। একই সঙ্গে বিলটি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকও বর্জন করেছে দলটি।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে স্থায়ী কমিটির বৈঠক বর্জন করে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র ড. নাজিবুর রহমান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মানবাধিকার আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বর্তমান প্রস্তাবিত বিলটি আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের দাবি, আগের আইনকে শক্তিশালী করার পরিবর্তে নতুন বিলে জাতীয় মানবাধিকার কমিশনকে আরও দুর্বল করার সুযোগ রাখা হয়েছে।

নাজিবুর রহমান আরও অভিযোগ করেন, বিলটি নিয়ে স্থায়ী কমিটির স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ সীমিত করা হয়েছে। মাত্র দুই দিনের মধ্যে বিলটির প্রতিবেদন দেওয়ার সময় নির্ধারণ করায় কমিটির সদস্যরা যথাযথভাবে মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

তার ভাষ্য, প্রস্তাবিত বিলটি বিতর্কিত এবং এটি কার্যকর হলে মানুষের মানবাধিকার ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বিল পাসের প্রক্রিয়া থেকে বিরোধী দল সরে দাঁড়িয়েছে এবং স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।