সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

মাজার-দরগাহে ৪৪টি হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২৩

মাজার-দরগাহে ৪৪টি হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২৩
মাজার-দরগাহে ৪৪টি হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২৩
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ১৮, ২০২৫ ০২:০৪ অপরাহ্ন

গেল সাড়ে ৫ মাসে দেশের বিভিন্ন স্থানে ৪০টি মাজার, সুফি কবরস্থান এবং দরগাহে ৪৪টি হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 শনিবার (১৮ জানুয়ারি) পুলিশের প্রতিবেদনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান হামলা ও ভাঙচুরের এসব ঘটনায় ১৫টি নিয়মিত মামলা ও ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

তিনি জানান, গত বছরের ৪ আগস্ট থেকে বাংলাদেশ পুলিশের কাছে ৪০টি মাজার, সুফি কবরস্থান ও দরগাহে ৪৪টি ভাঙচুরের হামলার রিপোর্ট পাওয়া গেছে। ঘটনাগুলোর মধ্যে রয়েছে মাজার ও ভক্তদের ওপর হামলা, মাজারের সম্পত্তি লুটপাট এবং মাজারে আগুন ধরিয়ে দেয়া।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে এ ধরনের সর্বোচ্চ ১৭টি ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০টি ও ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার রিপোর্ট পাওয়া গেছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে চারবার হামলার ঘটনা ঘটেছে।

এছাড়া ৪৪টি হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ১৫টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডি করা হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে বা পুলিশের উদ্যোগে এসব মামলা দায়ের করা হয়েছে।

এ পর্যন্ত মোট ২৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। দুটি নিয়মিত মামলায় এরইমধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আরও ১৩টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডির তদন্ত চলমান রয়েছে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, মাজার ও দরগাহের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুলিশে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার মাজারে হামলার ঘটনায় শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করেছে। সব পুলিশ ইউনিটকে কঠোরভাবে মামলা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং হামলার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।