শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরকারাগারে বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা, কথা বলতে পারবেন স্বজনদের সঙ্গেচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়রচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৪, ২০২৬ ১২:২২ অপরাহ্ন

অনিয়ম ও আর্থিক সংকটে থাকা চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের টাকা ফেরত দিতে স্কিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আবিবা, ফারিস্ট, এফএস ফাইনান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ে প্রশাসক নিয়োগের পর আমানত ফেরতের স্কিম চূড়ান্ত করা হয়েছে। চলতি সপ্তাহেই এটি ঘোষণা করা হতে পারে।

সরকারের অনুমোদন ও প্রয়োজনীয় তহবিল পাওয়ার পর ধাপে ধাপে গ্রাহকদের টাকা ফেরত দেয়া হবে। স্কিম অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আমানতকারীরা পুরো অর্থ ফেরত পাবেন। ২০ লাখ টাকা পর্যন্ত আমানতে প্রথম ধাপে ৯০ শতাংশ এবং ৩০ লাখ টাকা পর্যন্ত আমানতে ৮৫ শতাংশ ফেরত দেয়ার পরিকল্পনা রয়েছে। আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে ফেরতের হারও কমবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, স্কিমে টাকা ফেরতের পুরো সময়সূচি উল্লেখ থাকবে। কারা কত টাকা পাবেন এবং বাকি অর্থ কবে দেয়া হবে, তাও জানানো হবে।

অবসায়ন প্রক্রিয়া শেষে সম্পদের হিসাব অনুযায়ী প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।