সোমবার, ১০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, ৩ মাসে নিহত ২৫

ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, ৩ মাসে নিহত ২৫
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন

ভারতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ ও সহিংসতা বাড়ছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২০২৬ সালের মে থেকে জুলাইএই তিন মাসে অন্তত ২৫ জন মুসলিম নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এবং ১০ জন উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় নিহত হয়েছেন।

সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইনের ‘ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে ভারতে মুসলিম নিহতের সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশ, আসাম, কাশ্মীর ও পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ভাঙচুর, গণআটক ও জোরপূর্বক বিতাড়নের ঘটনাও ঘটেছে। ছয়টি রাজ্যে দুই মাসেরও কম সময়ে অন্তত ২৩টি মুসলিম ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার দাবি করা হয়েছে।

এ ছাড়া আটটি রাজ্যে অন্তত ২১টি উচ্ছেদ অভিযানে এক হাজারের বেশি মুসলিমের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ বছরের এক মেয়ে ও ১৬ বছরের এক কিশোরও রয়েছে।

 24
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।