রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

প্রদর্শনীতে মুজিবের ভাষণ থাকলেও জিয়ার ভূমিকা নেই কেন, জানালেন জামায়াত আমির

প্রদর্শনীতে মুজিবের ভাষণ থাকলেও জিয়ার ভূমিকা নেই কেন, জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিবের ভাষণ থাকলেও জিয়ার ভূমিকা নেই কেন, জানালেন জামায়াত আমির
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর ‘জুলাই এখনো শেষ হয়নি প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ থাকলেও জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টি রাখা হয়নি। এর কারণ জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৮ আগস্ট) প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ প্রদর্শনীতে মূলত কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে মানুষের আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। জিয়াউর রহমানকে কর্তৃত্ববাদী শাসক হিসেবে বিবেচনা না করায় তার ভাষণ বা ভূমিকা প্রদর্শনীতে রাখা হয়নি।

ডা. শফিকুর রহমান বলেন, ইতিহাসে যার যে কল্যাণকর অবদান রয়েছে, তা স্বীকার করা উচিত। প্রদর্শনীতে বিভিন্ন সময়ে মানুষের অধিকার আদায়ের আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের ঘটনাও তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। জনগণের অধিকার নিশ্চিত হওয়ার দিনই প্রকৃত অর্থে জুলাইয়ের সমাপ্তি হবে।

 25
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।