
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার ৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার (২৭ জুলাই) পরিচালিত এ অভিযানে ৫৩৪টি যানবাহন ডাম্পিং এবং ২১১টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ৩৫১টি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। এরপর মতিঝিল বিভাগে ৩১৩টি, ওয়ারী বিভাগে ২৯৪টি, তেজগাঁও বিভাগে ২৮৭টি, উত্তরা বিভাগে ২৭৪টি, লালবাগ বিভাগে ২২০টি, গুলশান বিভাগে ১৮৭টি এবং রমনা বিভাগে ১৫৪টি মামলা করা হয়েছে।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।