মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

গণতান্ত্রিক সরকার আইনসম্মতভাবেই বলপ্রয়োগ করবে : ডা. জাহেদ

গণতান্ত্রিক সরকার আইনসম্মতভাবেই বলপ্রয়োগ করবে : ডা. জাহেদ
গণতান্ত্রিক সরকার আইনসম্মতভাবেই বলপ্রয়োগ করবে : ডা. জাহেদ
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২১, ২০২৬ ০২:২৫ অপরাহ্ন

ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের নামে নাগরিকদের ওপর কোনো ধরনের অন্যায় বা নিপীড়ন চালানো হবে না বলে আশ্বস্ত করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের প্রয়োজনে বলপ্রয়োগের প্রয়োজন হতে পারে, তবে তা অবশ্যই আইনসম্মত, যথাযথ ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

মঙ্গলবার (২১ জুলাই) সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আইনের প্রয়োগ কখনোই নিপীড়নের হাতিয়ার হতে পারে না।

তিনি বলেন, “আইনের নামে আমরা নিপীড়ন চালাবো কিনা—এটাই মূল প্রশ্ন। এর উত্তর হলো, না। আমরা তা করবো না। কারণ আমরা কোনো ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম নই; আমরা একটি গণতান্ত্রিক সরকার।”

ব্রিফিংয়ে সরকারের গত পাঁচ মাসের কর্মকাণ্ড, প্রশাসনিক সংস্কার, বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুমের অভিযোগ, মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিপূরণ, মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তথ্য উপদেষ্টা।

 25
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !