বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

দেশে ফিরলো লিবিয়ায় বন্দি থাকা ১৭১ বাংলাদেশি

দেশে ফিরলো লিবিয়ায় বন্দি থাকা ১৭১ বাংলাদেশি
দেশে ফিরলো লিবিয়ায় বন্দি থাকা ১৭১ বাংলাদেশি
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দির্ থাকা ১৭১ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটেভোর ৬টা ২২ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।  প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। লিবিয়ায় অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। 

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। জনসচেতনতা বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেয়ার অনুরোধ জানায়। আইওএম প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে।  লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে।

ফজলে রাব্বী পলাশ/মি.

 

 201
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।