সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

অনুমোদনহীন হজ পালনে নিষিদ্ধ হতে পারেন ১০ বছর

অনুমোদনহীন হজ পালনে নিষিদ্ধ হতে পারেন ১০ বছর
অনুমোদনহীন হজ পালনে নিষিদ্ধ হতে পারেন ১০ বছর
সর্বশেষ উপলব্ধ: মে ০২, ২০২৫ ০৮:১৫ অপরাহ্ন

চলতি হজ মৌসুমে পারমিট ছাড়া হজ পালনে বিরত থাকতে বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা, হজযাত্রীদের কল্যাণ এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার স্বার্থে এই আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, হজের অনুমতি না থাকলে কেউ যেন ভিজিট ভিসায় মক্কা বা পবিত্র স্থানগুলোতে না যান। একইসঙ্গে ভিজিট ভিসাধারীদের হজ পালনে পৃষ্ঠপোষকতা করা, তাদের পরিবহন, আবাসন বা হজ এলাকায় প্রবেশে সহায়তা করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এ বছর হজ ব্যবস্থায় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ম জারি করেছে সৌদি সরকার। এসব নিয়ম অনুযায়ী, শুধুমাত্র বৈধ হজ পারমিট, মক্কায় নিবন্ধিত বসবাসের বৈধ কাগজপত্র (ইকামা) এবং নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি থাকলেই কেউ মক্কায় প্রবেশ করতে পারবেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হবে। কেউ যদি এতে সহায়তা করে, তবে সেই জরিমানার পরিমাণ এক লাখ রিয়াল পর্যন্ত হতে পারে। এমনকি আদালতের আদেশে সহায়তাকারীর যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

আর কোনো বিদেশি নাগরিক যদি বৈধ অনুমতি ছাড়াই হজ পালন করেন বা নির্ধারিত সময়ের বেশি সৌদি আরবে অবস্থান করেন, তাকে দেশে ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছর সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ থাকবে। এই বিধান আগামী ১০ জুন পর্যন্ত, অর্থাৎ জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।