বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ডিজিটাল ব্যবস্থায় আনা হচ্ছে ওয়াকফ এস্টেট: ধর্ম উপদেষ্টা

ডিজিটাল ব্যবস্থায় আনা হচ্ছে ওয়াকফ এস্টেট: ধর্ম উপদেষ্টা
ডিজিটাল ব্যবস্থায় আনা হচ্ছে ওয়াকফ এস্টেট: ধর্ম উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৬, ২০২৫ ০৩:০৫ অপরাহ্ন

ওয়াকফ এস্টেটসমূহকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা . খালিদ হোসেন। তিনি বলেন কার্যক্রম সম্পন্ন হলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা হবে আরও সাবলীল স্বচ্ছ।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর বাংলামোটরের রুপায়ন ট্রেড সেন্টারে হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি জানান ওয়াকফ সম্পর্কিত মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠন করা হয়েছে। ওয়াকফকে ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে উপদেষ্টা বলেন রাসুল (.)-এর সময় থেকে এই সংস্কৃতি চলে আসছে যা জনকল্যাণ সেবাধর্মী কাজে ব্যবহৃত হয়ে আসছে।

ধর্ম উপদেষ্টা বলেন ওয়াকফ সম্পত্তির প্রকৃত উদ্দেশ্য যেন ব্যাহত না হয় সেদিকে মোতাওয়াল্লীদের সতর্ক থাকতে হবে। মোতাওয়াল্লীরা মালিক নন বরং নিয়োজিত ব্যবস্থাপক মাত্র। দলিল অনুযায়ীই নিয়োগ হবে এবং এতে কোনো ব্যত্যয় হবে না।

তিনি দুর্নীতি অব্যবস্থাপনা রোধে জোর প্রচেষ্টার আশ্বাস দিয়ে বলেন অবৈধ অসৎ মোতাওয়াল্লীরা যেন আত্মশুদ্ধির পথে আসে। সভায় মোতাওয়াল্লী সমিতির ১৪ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয় এবং ধর্ম উপদেষ্টা তা যৌক্তিক বিবেচনায় বাস্তবায়নের আশ্বাস দেন।

আশিক/মি

 354
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !