বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

নির্বাচনের আগেই সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগেই সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগেই সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৬, ২০২৫ ০৪:০২ অপরাহ্ন

দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন   গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সব অবৈধ অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে।

শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি তবে নির্বাচনের আগেই এটি সম্পন্ন হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরলে বিভ্রান্তি দূর হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী মাঠে থাকবে আর সরকারের দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

গণঅভ্যুত্থান সম্পর্কিত মামলার তদন্ত নিয়ে তিনি বলেন উদ্দেশ্যমূলকভাবে অনেকে অভিযুক্ত হওয়ায় তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকা হচ্ছে।

এর আগে তিনি ্যাব-১১ সদর দপ্তর এবং সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি জানান গেল এক মাসে ভারত থেকে ১৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। তবে রোহিঙ্গাদের পুশইন সরকার গ্রহণ করছে না এবং তাদের ফেরত পাঠানো হচ্ছে।

তিনি বলেন ভারত কখনো নদীর পাড়ে কখনো জঙ্গলে ফেলে বাংলাদেশিদের পাঠাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং ইতিমধ্যে কিছু ইতিবাচক প্রতিক্রিয়াও মিলেছে।

মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন তিনজনকে গ্রেপ্তার ফোন উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে এবং দোষীদের ছাড় দেওয়া হবে না।

আশিক/মি

 360
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !