সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ English
English
সর্বশেষ


সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা না দেয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এতে কার্যত অচল হয়ে পড়েছে বন্দর। 

রোববার (৮ জানুয়ারি) সকাল থেকে এই কর্মসূচি শুরু করে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

ধর্মঘটকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। বন্দরের ভেতরে কোনো যানবাহন প্রবেশ করছে না। জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাস ও পরিচালনা কাজ বন্ধ রয়েছে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে রোববার সকাল সাড়ে ৯টায় বন্দর ভবনের সম্মেলন কক্ষে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। কিন্তু তারা এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

আশিক/মি.

 2
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।