বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটামন্ত্রিসভায় বড় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলঅস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২২, ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ কোনো স্থাপনা দেশি বা বিদেশি পক্ষের কাছে ইজারা না দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। বুধবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় কর্মসূচি পালন করে তারা।

সমাবেশ শেষে শ্রমিকেরা মিছিল নিয়ে বন্দর এলাকায় যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে শ্রমিক নেতারা কর্মসূচি শেষের ঘোষণা দেন। সমাবেশ থেকে আগামী ১ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। শ্রমিক নেতারা বলেন দেশের রাজস্ব আয়ের প্রধান উৎস চট্টগ্রাম বন্দরকে কোনোভাবেই বেসরকারিকরণ বা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া যাবে না। এতে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত। তিনি বলেন চট্টগ্রাম বন্দর ১৯ কোটি মানুষের সম্পদ। এটি বিদেশিদের হাতে তুলে দেয়া মানে শ্রমজীবী মানুষের পেটে লাথি মারা। পুলিশ জানায় বন্দর এলাকায় ১১ নভেম্বর পর্যন্ত সব ধরনের সমাবেশ নিষিদ্ধ থাকায় কর্মসূচি সীমিত রাখতে অনুরোধ করা হয়।

আশিক/মি

 528
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।