বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

জবি শিক্ষার্থীর হত্যার দায় স্বীকার তার ছাত্রী ও মাহিরের

জবি শিক্ষার্থীর হত্যার দায় স্বীকার তার ছাত্রী ও মাহিরের
জবি শিক্ষার্থীর হত্যার দায় স্বীকার তার ছাত্রী ও মাহিরের
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২১, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যায় দায় স্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রী ও মাহির রহমান। এক মাস আগে তারা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে হত্যার পেছনের বিস্তারিত কারণ জানা গেছে। নয় বছরের সম্পর্কের ইতি টানার পর ওই ছাত্রী টিউশনির শিক্ষক জোবায়েদের সঙ্গে সম্পর্কে জড়ান। পরে তার প্রতি আগ্রহ হারালে মাহিরকে সঙ্গে নিয়ে হত্যার পরিকল্পনা করেন তিনি।

ওসি আরও জানান ২৫ সেপ্টেম্বর তারা দুজন মিলে সুইচগিয়ার ক্রয় করে জোবায়েদকে হত্যার প্রস্তুতি নেন। পরিকল্পনা অনুযায়ী গেল ১৯ অক্টোবর আরমানিটোলার নুরবক্স রোডের রৌশান ভিলার নিচে মাহির জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করে। এ সময় ছাত্রী ও তার বন্ধু ফারদিন সহযোগিতা করেন। এই ঘটনায় অভিযুক্ত তিনজনকেই পুলিশ হেফাজতে নিয়েছে। তদন্তে হত্যার পেছনের সম্পূর্ণ পরিকল্পনা ও উদ্দেশ্য উদঘাটনের চেষ্টা চলছে।

আশিক/মি

 469
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।