বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে বিপর্যয়, ২১ ঘণ্টা পরও ধোঁয়া

কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে বিপর্যয়, ২১ ঘণ্টা পরও ধোঁয়া
কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে বিপর্যয়, ২১ ঘণ্টা পরও ধোঁয়া
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৯, ২০২৫ ১১:২১ অপরাহ্ন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিসের ২২ ইউনিট এখনও পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নির্বাপণের চেষ্টা চালাচ্ছে। রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টার পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় আশপাশে টহল জোরদার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আমদানির কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। এতে বিপুল পরিমাণ কাপড় ও দাহ্য পদার্থ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ধোঁয়া ওঠা অব্যাহত থাকায় এখনো বিপদের আশঙ্কা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান আগুনে হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে। এতে দেশের তৈরি পোশাক শিল্পে প্রভাব পড়বে। আগুন নেভাতে গিয়ে ৩৫ জন আহত হয়েছেন যাদের মধ্যে ২৫ জন আনসার সদস্য। আহতদের কুর্মিটোলা ও সিএমএইচে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় আগুনের সময় সব উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়। রাত ৯টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। কবে নাগাদ কার্গো ভিলেজ চালু হবে তা পরে জানানো হবে।

আশিক/মি 

 324
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !