বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

আইনিভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর করা মূল্যহীন: নাহিদ ইসলাম

আইনিভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর করা মূল্যহীন: নাহিদ ইসলাম
আইনিভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর করা মূল্যহীন: নাহিদ ইসলাম
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৬, ২০২৫ ১২:০৭ অপরাহ্ন

জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আইনিভিত্তি ছাড়া এবং অর্ডারের নিশ্চয়তা ব্যতীত সনদে স্বাক্ষর করা মূল্যহীন হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম জানান জুলাই সনদের বাস্তবায়ন আদেশ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ আদেশ জারি করবেন।

তিনি বলেন আদেশের খসড়া আমরা আগে দেখতে চাই। ড. ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন তাই এটি প্রেসিডেন্ট নয় গভর্নমেন্ট হিসেবে তিনিই জারি করবেন। নাহিদ ইসলাম আরও জানান জুলাই সনদে অন্তর্ভুক্ত ৮৪টি সংস্কার একসঙ্গে গণভোটে তোলা হবে। ভোটে সনদের পক্ষে সিদ্ধান্ত হলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা প্রদান করা হবে।

শামীম/মি

 531
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।