বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলঅস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

শেষ হলো চাকসু ভোটগ্রহণ, চলছে গণনার প্রস্তুতি

শেষ হলো চাকসু ভোটগ্রহণ, চলছে গণনার প্রস্তুতি
শেষ হলো চাকসু ভোটগ্রহণ, চলছে গণনার প্রস্তুতি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৫, ২০২৫ ০৫:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচন কমিশন জানিয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার প্রস্তুতি। ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন জানিয়েছেন ভোট গণনায় কোনো অযথা বিলম্ব হবে না। প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে ছবি সম্বলিত ভোটার তালিকা রয়েছে এবং কোনো জাল ভোট দেয়ার সুযোগ নেই। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে ভোট অনুষ্ঠিত হয়েছে। ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ১৪টি এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গ্রহণ ও গণনা দেখানো হয়েছে। এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উজ্জল/মি

 543
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।