বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

২৪ ঘণ্টা পরও নেভেনি রূপনগরের রাসায়নিক গুদামের আগুন

২৪ ঘণ্টা পরও নেভেনি রূপনগরের রাসায়নিক গুদামের আগুন
২৪ ঘণ্টা পরও নেভেনি রূপনগরের রাসায়নিক গুদামের আগুন
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৫, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাসায়নিকের গুদামে আগুন লাগার ২৪ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগার পর বুধবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বুয়েটের অধ্যাপক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম। একই সময়ে আগুন লাগা গুদামের বিপরীত পাশে থাকা পোশাক কারখানার আগুন মঙ্গলবারই নেভানো হয়। চারতলা ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে ১৬ জনের মরদেহ। পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে। নিখোঁজ স্বজনদের অনেকেই রাত থেকেই সেখানে ভিড় করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমেই পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন রাসায়নিক গুদামের আগুন এখনও জ্বলছে। আগুন নেভাতে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না তবে উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। এদিকে স্থানীয়রা জানিয়েছেন গুদামের মালিক শাহ আলম ঘটনার পর থেকেই পলাতক। এলাকায় তার একাধিক রাসায়নিক গুদাম রয়েছে বলে জানা গেছে।

আশিক/মি

 314
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !