বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর

দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৪, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ন

২০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশন বা জেইসির নবম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। আগামী ২৭ অক্টোবর এই বৈঠকে যোগ দিতে আসছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বৈঠকটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আর পাকিস্তান দলের নেতৃত্বে থাকবেন আহাদ খান চিমা। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষি খাতে সহায়তা, ব্যাংকিং ও আর্থিক সেবা উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতার দিকগুলো নিয়ে আলোচনা হবে।

সূত্র জানায় বৈঠকের সময় আহাদ খান চিমা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। এর পাশাপাশি বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য রপ্তানির সুযোগ বাড়াতে পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হবে। উল্লেখ্য দুই দেশের সর্বশেষ জেইসি বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়। দীর্ঘ বিরতির পর শুরু হতে যাওয়া এই বৈঠককে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উজ্জল/মি

 537
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।