বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিলো ইসরায়েল

৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিলো ইসরায়েল
৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিলো ইসরায়েল
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৪, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ন

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) এই বন্দিদের মুক্তি দেয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তর। বন্দিদের দু’টি ব্যাচে মুক্তি দেয়া হয়। প্রথম ব্যাচে প্রায় ২ হাজার কয়েদিকে রামাল্লার ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে আনা হয়। আন্তর্জাতিক সংস্থা আইসিআরসি তাদের পরিবহনের দায়িত্ব নেয়।

দ্বিতীয় ব্যাচের ১ হাজার ৭১৮ কয়েদি মুক্তি পেয়ে পৌঁছেছেন গাজার খান ইউনিসে। তারা দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগারে ছিলেন। ইসরায়েলের বিবৃতিতে জানানো হয়েছে ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান চলাকালে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদেরই মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।

গাজায় পৌঁছানো বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছে খান ইউনিসের নাসার মেডিকেল কমপ্লেক্স। মুক্তদের স্বাগত জানাতে পশ্চিম তীর ও গাজায় শত শত মানুষ জড়ো হন। হামাসের হাতে আটক থাকা ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়েই এই বন্দিমুক্তি সম্পন্ন হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো কয়েদিকে মুক্তি দেয়া হয়নি বলে জানিয়েছে ইসরায়েল।

আশিক/মি

 469
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।