সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ইসরায়েল থেকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বন্দি ফিলিস্তিনিরা

ইসরায়েল থেকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বন্দি ফিলিস্তিনিরা
ইসরায়েল থেকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বন্দি ফিলিস্তিনিরা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৩, ২০২৫ ০৫:১৫ অপরাহ্ন

গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। রেড ক্রসের কাছে হস্তান্তর করা ২০ জন ইসরায়েলি বন্দিকে সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলি সেনাদের কাছে ফিরিয়ে দেয়া হয়। এদের মধ্যে দুই দফায় মুক্তি পাওয়া সাতজনের নাম নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে ইসরায়েল থেকেও শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং গাজা থেকে আটক আরও ১ হাজার ৭০০ জন। এর মধ্যে ২২টি শিশুও রয়েছে বলে জানিয়েছে বিবিসি। পশ্চিম তীরের অফের কারাগারে মুক্তির প্রস্তুতি চলছে।

ইসরায়েলের আইন মন্ত্রণালয় ইতিমধ্যে বন্দিদের তালিকা প্রকাশ করেছে। সকাল থেকে কারাগারের বাইরে অপেক্ষা করছেন তাদের স্বজনরা। পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরের ১০০ বন্দিকে মুক্তি দিয়ে গাজা বা মিশরে পাঠানো হবে এবং অল্পসংখ্যক বন্দিকে মুক্তি দেয়া হবে পূর্ব জেরুজালেমে। এই বন্দি বিনিময়ের মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পন্ন হলো।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।