বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

মেক্সিকোতে দুই মৌসুমি ঝড়ে মৃত্যু ৪৪

মেক্সিকোতে দুই মৌসুমি ঝড়ে মৃত্যু ৪৪
মেক্সিকোতে দুই মৌসুমি ঝড়ে মৃত্যু ৪৪
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৩, ২০২৫ ০১:১৩ অপরাহ্ন

দুই মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের আঘাতে মেক্সিকোতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তর।

রোববার (১২ অক্টোবর) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয় ঝড় ও বৃষ্টিতে মেক্সিকোর পাঁচটি রাজ্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভেরাক্রুজ রাজ্যে যেখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিদালাগো রাজ্যে নিহত হয়েছেন ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারো রাজ্যে ১ জনের মৃত্যু হয়েছে।

৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলা প্রবল বর্ষণে শুধু ভেরাক্রুজেই ৫৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দেশজুড়ে অন্তত ১৬ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম জানিয়েছেন সরকার যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। ক্ষতিগ্রস্ত সবাই সহায়তা পাবেন।

হাবিব/মি

 454
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।