বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

নির্বাচন বিলম্বিত করার জন্য জামায়াত পিআর দাবি করছে: ফখরুল

নির্বাচন বিলম্বিত করার জন্য জামায়াত পিআর দাবি করছে: ফখরুল
নির্বাচন বিলম্বিত করার জন্য জামায়াত পিআর দাবি করছে: ফখরুল
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১২, ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ন

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বিলম্বিত করার জন্য জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ তোলেন।

তিনি বলেন এর মূল লক্ষ্য একটাই তা হলো নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করা এবং জনগণের হাতে ক্ষমতা ফেরানোর ধারাকে বাধাগ্রস্ত করা। ফখরুল আরও বলেন পিআর পদ্ধতি দেশের মানুষ মেনে নেবে না। বিএনপি ইতোমধ্যে বিষয়টি স্পষ্ট করেছে জনগণও এই পদ্ধতি গ্রহণ করবে না। কোনো কিছু চাপিয়ে দিলে এই দেশের মানুষ তা মানবে না।

একাত্তরের চেতনা ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন কিছু মানুষ ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলতে চায় কিন্তু একাত্তরের যুদ্ধের কারণেই দেশ স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীনতার কারণেই আজ নতুন রাষ্ট্রের ভাবনা সম্ভব হচ্ছে।

আশিক/মি

 351
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।