সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ২৪, ২০২৫ ০৫:৫৬ অপরাহ্ন

ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের খবর পাওয়া গেছে দখলদার দেশটির বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রতেও। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব  তথ্য জানা গেছে।

আনাদোলু জানিয়েছে, প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে।

অন্যদিকে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে ১১ হাজার ৫০০ একরের বেশি বনভূমি পুড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি গত ২০ বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে।

এদিকে, দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার বা শনিবার (২৫ এপ্রিল) বৃষ্টিপাতের আগে পর্যন্ত আগুন জ্বলতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।