সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

গাজায় দুর্ভিক্ষে আরও দুই শিশুর মৃত্যু, মৃত ১২০ ছাড়িয়েছে

গাজায় দুর্ভিক্ষে আরও দুই শিশুর মৃত্যু, মৃত ১২০ ছাড়িয়েছে
গাজায় দুর্ভিক্ষে আরও দুই শিশুর মৃত্যু, মৃত ১২০ ছাড়িয়েছে
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৬, ২০২৫ ০৬:২৫ অপরাহ্ন

ইসরায়েলি অবরোধ ও হামলায় গাজায় দুর্ভিক্ষ চরমে উঠেছে। শনিবার (২৬ জুলাই) অপুষ্টিজনিত কারণে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। চলমান সংকটে এখন পর্যন্ত ক্ষুধায় প্রাণ হারিয়েছে ১২০ জনেরও বেশি। এর মধ্যে ৮০ জনের বেশি শিশুও রয়েছে।

শনিবার ভোর থেকে শুরু হওয়া নতুন ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জন খাদ্য সহায়তা পেতে আসা সাধারণ মানুষ।

এদিকে এক সাবেক মার্কিন সেনা যিনি গাজায় কুখ্যাত GHF প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন বিবিসিকে বলেছেন—তিনি নিজ চোখে যুদ্ধাপরাধ দেখেছেন। তাঁর মতে খাদ্যের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা ছিল স্পষ্ট যুদ্ধাপরাধ।

এই পরিস্থিতিতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন—অবিলম্বে গাজায় সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৩৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৭৭ জন। অন্যদিকে হামাসের ৭ অক্টোবরের আক্রমণে ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং ২০০ জনের বেশি বন্দি হয়। সূত্র: আল-জাজিরা।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।