বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

৫৩ বছরে ক্ষমতাসীনরা শুধু ধোঁকা দিয়েছে: চরমোনাই পীর

৫৩ বছরে ক্ষমতাসীনরা শুধু ধোঁকা দিয়েছে: চরমোনাই পীর
৫৩ বছরে ক্ষমতাসীনরা শুধু ধোঁকা দিয়েছে: চরমোনাই পীর
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৪, ২০২৫ ০৫:১৭ অপরাহ্ন

গেল ৫৩ বছরে যারা দেশের ক্ষমতায় এসেছে তারা জনগণকে শুধু ধোঁকা দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার আয়োজিত সমাবেশে তিনি মন্তব্য করেন। সমাবেশে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবিতে প্রতিবাদ জানানো হয়।

চরমোনাই পীর বলেন যারা দেশ প্রেমিক তারা যদি একত্রিত হয়ে আওয়াজ তোলে তাহলে সত্য প্রতিষ্ঠিত হবে এবং অন্যায় দূর হবে। তিনি জানান ইসলামের পক্ষে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে একটি ভোট বাক্সের উদ্যোগ নেয়া হচ্ছে এবং এতে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন আগস্টের পর দেশে যে অভ্যুত্থান হয়েছে তা থেকে শিক্ষা নিতে হবে। অতীতে যারা দেশ চালিয়েছে তাদের দিয়ে ভবিষ্যতের দেশ গঠনের স্বপ্ন দেখা উচিত নয়।

তিনি বলেন আগে গণহত্যার বিচার পরে সংস্কার তারপর নির্বাচন। সেই নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে যাতে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসতে না পারে।

আশিক/মি

 522
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।