বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলঅস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

রাশিয়ার প্রান্তিক অঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জনের মৃত্যু

রাশিয়ার প্রান্তিক অঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জনের মৃত্যু
রাশিয়ার প্রান্তিক অঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জনের মৃত্যু
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৪, ২০২৫ ০২:০৬ অপরাহ্ন

রাশিয়ার পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪৯ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বৃহস্পতিবার (২৪ জুলাই) অঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত আন-২৪ মডেলের বিমানটি চীনের সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের তিন্দা শহরের কাছাকাছি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে দুর্ঘটনাস্থলে একটি এমআই- হেলিকপ্টার থেকে পুড়তে থাকা বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। ইন্টারফ্যাক্স জানিয়েছে ধ্বংসাবশেষ আমুর অঞ্চলেই খুঁজে পাওয়া গেছে।

বিমানে ৪৩ জন যাত্রী এবং জন ক্রু ছিলেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ। যাত্রীদের মধ্যে পাঁচজন শিশু ছিল। তবে জরুরি মন্ত্রণালয়ের হিসাবে বিমানে প্রায় ৪০ জন ছিলেন।

তাস সংবাদ সংস্থার তথ্যমতে পাইলটদের ভুল সিদ্ধান্ত এবং খারাপ আবহাওয়া দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুর্ঘটনাটি ঘটে অবতরণের সময়।

রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে সাইবেরিয়া আর্কটিক এলাকায় প্রচণ্ড আবহাওয়ার কারণে বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিমান নিরাপত্তা কিছুটা উন্নত হয়েছে তবে পুরনো মডেলের বিমানের কারণে দুর্ঘটনার হার এখনো বেশি।

আশিক/মি

 665
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।