সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন

খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন
খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ২১, ২০২৫ ০৭:২১ অপরাহ্ন

বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস মারা গেছেন বলে ভ্যাটিকান জানিয়েছে।

পোপ ফ্রান্সিসের প্রকৃত নাম ছিল জর্জ মারিও বারগোলিও। ২০১৩ সালের মার্চে তিনি পোপ নির্বাচিত হন। মূলত তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পরই তিনি এই পদে নির্বাচিত হয়েছিলেন।

ভ্যাটিকানের দেয়া বিবৃতিতে জানানো হয়, পোপ ফ্রান্সিস ইস্টার মানডে (২১ এপ্রিল ২০২৫), স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কার্ডিনাল ফ্যারেল বলেন, প্রিয় ভাই ও বোনেরা, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস প্রয়াত হয়েছেন। সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস ‘পিতার ঘরে’ ফিরে গেছেন। তার পুরো জীবন ছিল প্রভু ও গির্জার সেবায় নিবেদিত।

তিনি আরও বলেন, পোপ ফ্রান্সিস আমাদের শিখিয়েছেন কীভাবে বিশ্বাস, সাহস ও নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে গসপেলের মূল্যবোধে বাঁচতে হয়—বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে।

কার্ডিনাল ফ্যারেল বলেন, যিশু খ্রিস্টের একজন প্রকৃত শিষ্য হিসেবে তার জীবনের জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার আত্মাকে আমরা অসীম করুণাময় ঈশ্বরের কাছে সমর্পণ করছি।

পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চ মাসে তিনি পোপ হয়েছিলেন।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।