সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

মতলব উত্তরে ভিমরুলের কামড়ে ১জনের মৃত্যু, আইসিইউতে ২জন

মতলব উত্তরে ভিমরুলের কামড়ে ১জনের মৃত্যু, আইসিইউতে ২জন
মতলব উত্তরে ভিমরুলের কামড়ে ১জনের মৃত্যু, আইসিইউতে ২জন
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ২০, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে মো. সালামত মিয়াজী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার, তাদের মেয়ে ও জামাই আহত হয়ে আইসিইউতে ভর্তি আছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে মতলব উত্তর উপজেলার ঘাসিরচরের ঘোষবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, সালামত মিয়াজি ও তার স্ত্রী সেলিনা বেগম শনিবার (১৯ মার্চ) বিকেলে মেয়ের শ্বশুরবাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামের উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে রাস্তার ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল কামড়ায়। খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাদেরকেও ভিমরুল কামড়ে আহত করে।

সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকার বারডেম হাসপাতালে নিলে চিকিৎসক সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সেলিনা আক্তার ও অন্যান্যরা মারাত্মক অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।