সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

আল-আকসা মসজিদে ঢুকে পড়েছে পাঁচ শতাধিক ইহুদি

আল-আকসা মসজিদে ঢুকে পড়েছে পাঁচ শতাধিক ইহুদি
আল-আকসা মসজিদে ঢুকে পড়েছে পাঁচ শতাধিক ইহুদি
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ০৭, ২০২৫ ০৪:৪২ অপরাহ্ন

জেরুজালেমের আল-আকসা মসজিদে জোরপূর্বক ঢুকে পড়েছে পাঁচ শতাধিক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় মসজিদ চত্বরে ঢুকে পড়ে অবৈধ বসতিস্থাপনকারীরা। ইহুদি ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব পাসওভারের সময় এ ধরনের হামলা বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একইসঙ্গে, ইসরায়েলি পুলিশ আল-আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করে চলেছে। এতে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এই স্থানটিতে মুসল্লিদের স্বাভাবিক ইবাদতের পরিবেশ ব্যাহত হচ্ছে।

এসব ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আল-আকসা মসজিদ বহুদিন ধরেই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের এ ধরনের আগ্রাসী আচরণ আন্তর্জাতিক মহলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনি ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজান মাসে মসজিদটিতে ২১ বারেরও বেশি হানা দিয়েছে অবৈধ বসতিস্থাপনকারীরা। চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৩ হাজার ৬৪ অবৈধ বসতি স্থাপনকারী মসজিদটিতে জোর করে ঢুকে পড়ে।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।