বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত; জীবিত উদ্ধার ২৫ জন

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত; জীবিত উদ্ধার ২৫ জন
কাজাখস্তানে বিমান বিধ্বস্ত; জীবিত উদ্ধার ২৫ জন
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ২৫, ২০২৪ ০৬:২৫ অপরাহ্ন

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ৬৭ জন আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এদেরমধ্যে ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে চেচনিয়ার রাজধানী গ্রোজনি যাচ্ছিলো। পথে কাজাখস্তানের দক্ষিণ-পশ্চিমের আকতাও শহরে অবতরণ করছিল।

বিভিন্ন সংবাদ  মাধ্যম  জানায়, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের। কুয়াশার কারণে বিমানটির যাত্রা বিঘ্নিত হয়। যদিও এখনও এই দুর্ঘটনার কারণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের ভ্যারিফাই করা একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুতগতিতে রানওয়ের দিকে নেমে আসছে। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানে আগুন ধরে যায়।

বিমানটিতে আরোহীদের বেশিরভাগই আজারবাইজানের নাগরিক। রাশিয়া, কাজাখস্তান কিরগিজস্তানের যাত্রীও ছিল কয়েকজন। তবে দুর্ঘটনার পরও স্বাভাবিক আছে আকতাও বিমানবন্দরের কার্যক্রম।

 আ/মি

 437
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।