সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

অপারেশন ডেভিল হান্ট: চতুর্থ দিনে গ্রেপ্তার ৫৯১ জন

অপারেশন ডেভিল হান্ট: চতুর্থ দিনে গ্রেপ্তার ৫৯১ জন
অপারেশন ডেভিল হান্ট: চতুর্থ দিনে গ্রেপ্তার ৫৯১ জন
সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ১২, ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ন

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ চতুর্থ দিনে ৫৯১ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ সদর দপ্তর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আটটি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের পাঠনো বার্তায় বলা হয়।

বার্তায় বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় অন্যান্য মামলা ও পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৯৫ জনকে। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৬।

তবে যাদের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হচ্ছে তাদের কোন ধরনের মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ সদর দপ্তরের বার্তায় সে তথ্য নেই।

চতুর্থ দিনে একটি পিস্তল, একটি চায়না রাইফেল, দুইটি এলজি, চারটি ওয়ান শ্যুটারগান, বিভিন্ন অস্ত্রের ২০টি গুলি, ২০টি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ছুরি, তলোয়ার, হাতুড়ি, প্লায়ার্স, কিরিচ, লোহার পাইপও রয়েছে উদ্ধারের তালিকায়।

এর আগের ২৪ ঘন্টায় অর্থাৎ তৃতীয় দিনে গ্রেপ্তার করা হয় ৬০৭ জনকে। সে দিন সব মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছিল ১৭৭৫ জনকে।

অভিযান শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তারের তথ্য রবিবার দিলও ‘ডেভিল হান্টে’ গ্রেপ্তারের পৃথক তথ্য দেয়নি পুলিশ।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।