বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদসার সরবরাহে নজরদারি, ৬৪ জেলায় মনিটরিং সেলএসএসসি ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজারের বেশিসিরিয়ার ইদলিবে একের পর এক বিস্ফোরণ, নিহত ১৪ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর'জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য'পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা বাংলাদেশেরব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবিরস্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: মীর শাহে আলমআওয়ামী লীগ প্রসঙ্গে মীর শাহে আলম: বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেনরাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পেরইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, শেষ কবে?ইরানকে হুতিদের হামলা থামানোর কড়া বার্তা পাকিস্তানেরগাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ পরিবারের ৪ সদস্য নিহতএমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন কীর্তিমহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুনবগুড়ায় বাস তল্লাশিতে ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার ডিবিরড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ গেলো মামুনেরইকোর্টের পূর্ণাঙ্গ রায়: সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্টে গোয়েন্দা ক্লিয়ারেন্স অবৈধ

চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ গেলো মামুনের

চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ গেলো মামুনের
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ গেলো মামুনের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১০, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন

উচ্চ বেতনের চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া ময়মনসিংহের নান্দাইলের যুবক মামুন মিয়া (২৫) ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার ও এক সহকর্মী।

মামুন গত ৭ মে ‘জাবাল-এ নূর ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি এজেন্সির মাধ্যমে ইলেকট্রনিক শ্রমিক হিসেবে কাজের আশায় রাশিয়া যান। এ জন্য সাড়ে ৮ লাখ টাকার চুক্তি হয়। তার সঙ্গে আরও প্রায় ৩০ জনের একটি দল ছিল।

পরিবারের অভিযোগ, রাশিয়ায় পৌঁছানোর চার দিন পর এজেন্সি ও সংশ্লিষ্ট একটি চক্র তাদের রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। পরে অস্ত্র দিয়ে জোরপূর্বক যুদ্ধে পাঠানো হয় তাদের।

মামুনের সঙ্গে থাকা ঝিনাইদহের রাজন মিয়া জানান, প্রায় দুই সপ্তাহ আগে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মামুন নিহত হন। ওই হামলায় রাজনও আহত হন এবং পরে দেশে ফেরেন।

মামুনের স্ত্রী জানান, গত ২৬ আগস্ট স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল। দুই সন্তানকে নিয়ে এখন অনিশ্চয়তায় রয়েছেন তিনি। স্বজনরা মামুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।