সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিলঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রাষ্ট্রপতিরবছরে ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ রয়েছে: প্রতিমন্ত্রীরোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিশেষ দূতের বৈঠকএক উপজেলার ইউপিগুলোতে একই দিনে ভোটের পরিকল্পনা ইসিরপুত্রসন্তান না থাকলে ‘হেবা’ ব্যবস্থাকে শরিয়তবিরোধী বললেন মুফতি আব্দুল মালেকঢাকা উত্তরের ভোটার হলেন এনসিপির আসিফ মাহমুদঢাকা উত্তরের ভোটার থেকে দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীপ্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চের ঘোষণা পাটওয়ারীরদেশে মানুষের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রীরানওয়ে থেকে ছিটকে অ্যামাজনের কার্গো বিমানে আগুন, নিহত ৫চলন্ত অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১ইরান যুদ্ধে নিহত সেনাদের সুবিধা নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ, আহতদের চিকিৎসা নিয়েও প্রশ্নযথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশা প্রকাশ দীনেশ ত্রিবেদীরপর্নোগ্রাফিতে কর বসিয়ে যুদ্ধের খরচ চালাতে চায় ইউক্রেননিজেদের তৈরি সংকটের দায় ইরানের ওপর চাপাচ্ছে যুক্তরাষ্ট্র: বাঘাইনিজের খোলামেলা ভিডিওকে ‘সমাজসেবা’ বললেন পুনম পান্ডেপাবনায় বিএনপি নেতাকে গুলি, পরে কুপিয়ে হত্যাদৌলতদিয়ায় স্রোতের টানে ভেসে গেল ফেরি, আতঙ্কে যাত্রী-চালকপুরুষ হওয়ার আশায় স্তন অপারেশন, কয়েক ঘণ্টা পরই যুবতীর মৃত্যুডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১সন্ত্রাসবিরোধী মামলায় সেই সিফাত সিফাতের জামিন নামঞ্জুর২৪ ঘণ্টার পরও গোপনে আটক রাখলে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

নিজের খোলামেলা ভিডিওকে ‘সমাজসেবা’ বললেন পুনম পান্ডে

নিজের খোলামেলা ভিডিওকে ‘সমাজসেবা’ বললেন পুনম পান্ডে
নিজের খোলামেলা ভিডিওকে ‘সমাজসেবা’ বললেন পুনম পান্ডে
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন

যৌনকর্মের পেশাকে সরকারি স্বীকৃতি দিয়ে আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়েছেন মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, যৌনকর্ম নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা হলে নারীদের বিরুদ্ধে সংঘটিত অনেক অপরাধ কমানো সম্ভব হতে পারে।

সমাজে নারীদের বিরুদ্ধে অপরাধ কমানোর বিভিন্ন উপায় নিয়ে কথা বলতে গিয়ে পুনম বলেন, বর্তমানে পুরুষদের মধ্যে মানসিক চাপ অনেক বেড়েছে। তার মতে, যৌনকর্মকে বৈধতা দিয়ে নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আনা হলে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

নিজের বিভিন্ন খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন পুনম। এসব ভিডিও তৈরি করাকে অন্যায় বা ‘পাপ মনে করেন না জানিয়ে তিনি দাবি করেন, এর মাধ্যমে এক ধরনের ‘সমাজসেবা করছেন। তার ভাষ্য, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ তার ভিডিও দেখে মানসিক স্বস্তি পেলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই দেখেন।

সমালোচকদের উদ্দেশে পুনম বলেন, প্রকাশ্যে তার কাজের নিন্দা করা অনেকেই গোপনে তার ভিডিও উপভোগ করেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি চিন্তিত নন বলেও জানান।

পুনমের এসব মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ এটিকে আলোচনায় থাকার কৌশল হিসেবে দেখছেন।

এর আগেও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিতর্কে জড়িয়েছেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির কথা বলে নিজের মৃত্যুর গুজব ছড়িয়েছিলেন তিনি। পরে বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।