শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ফোল্ডেবল আইফোন ‘Duo’ আনলো অ্যাপল, দাম শুরু ১,৯৯৯ ডলারর‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল ২০২৬ সংসদে পাসশিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে ববি ছাত্রদলের ফুটবল বিতরণঅনিয়মের অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদসার সরবরাহে নজরদারি, ৬৪ জেলায় মনিটরিং সেলএসএসসি ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজারের বেশিসিরিয়ার ইদলিবে একের পর এক বিস্ফোরণ, নিহত ১৪ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর'জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য'পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা বাংলাদেশেরব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবিরস্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: মীর শাহে আলমআওয়ামী লীগ প্রসঙ্গে মীর শাহে আলম: বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেনরাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পেরইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, শেষ কবে?চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২৫সৌদির জন্য বড় ধাক্কা, লোহিত সাগরে আধিপত্যের পথে হুতিরাইরানকে হুতিদের হামলা থামানোর কড়া বার্তা পাকিস্তানেরগাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ পরিবারের ৪ সদস্য নিহতএমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন কীর্তিমহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুনবগুড়ায় বাস তল্লাশিতে ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার ডিবিরড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ গেলো মামুনেরইকোর্টের পূর্ণাঙ্গ রায়: সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্টে গোয়েন্দা ক্লিয়ারেন্স অবৈধফোল্ডেবল আইফোন ডুও: কী থাকছে, সুবিধা-অসুবিধা কতটা?

দাবি পূরণের আশ্বাসে যমুনার সড়ক ছাড়লেন জুলাইয়ে আহতরা

দাবি পূরণের আশ্বাসে যমুনার সড়ক ছাড়লেন জুলাইয়ে আহতরা
দাবি পূরণের আশ্বাসে যমুনার সড়ক ছাড়লেন জুলাইয়ে আহতরা
সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ০৩, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন

দেড় ঘণ্টারও বেশি সময় রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়ার পর দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে গভীর রাতে হাসপাতালে ফিরে গেছেন জুলাই আন্দোলনে আহতরা।

রোববার ( ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে আন্দোলনকারী আহতরা যমুনার সামনে থেকে চলে যান। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাত ১২টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়ে অবস্থান নিয়েছিলেন জুলাই আন্দোলনে আহতরা।

যমুনার অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আহতরা। পরিস্থিতি সামাল দিতে সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রাত পৌনে ২টার দিকে যমুনার সামনে উপস্থিত সাংবাদিকদের হাসনাত আব্দুল্লাহ জানান, আহতদের দাবিগুলোর বিষয়ে সরকারের সঙ্গে তিনি আলোচনা করবেন। আহতদের দাবি অন্য কোনো সরকার নয়, অন্তর্বর্তী সরকারই পূরণ করবে। তার আশ্বাসের পর আহতরা যমুনার সামনের সড়ক ছেড়ে চলে যান। সুচিকিৎসা, পুনর্বাসন রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দাবিতে শনিবার রাত থেকে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা।

তবে আশ্বাসে আর সড়ক ছাড়বেন না জানিয়ে সরকারকে আলটিমেটাম দেন আহতরা।

আহতদের দফা দাবি

. ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার।

. ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার।

. আহতদের কেটাগরী সঠিকভাবে প্রণয়ন।

. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।

. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।