রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেসবুকের ফ্রি ব্যাজ পেতে মানতে হবে যেসব শর্তমণ্ডপ ভেঙে পড়ার আতঙ্কে কলকাতার পূজায় পদদলিত বহু মানুষবাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতিজেসিআই বাংলাদেশের টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ-তরুণীদুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধানডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ২ হাজার ৮৮বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ২৩০০ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়িসিভিতে মিথ্যা তথ্যের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদনপরিবেশবান্ধব নির্মাণ খাতে বাংলাদেশকে ২০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি ও ইইউসশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যয় প্রধানমন্ত্রীরহরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে আগুনহুতি হামলার মুখে সৌদির পাশে মিশর, সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণাফ্রান্সে দাঙ্গা-লুটপাট, গ্রেপ্তার ১২০০ ছাড়াল; ধসে পড়ল ঐতিহাসিক ভবনভারতে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৯২০২৯ সালে আবুধাবিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনসৌদিকে মোকাবিলায় হুতিদের সাবমেরিনে অস্ত্র দিচ্ছে ইরানঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনোদুর্গাপূজা ঘিরে পঞ্চগড়ে এসআরবির বিশেষ নিরাপত্তাপাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মহিলাদের মাঝে শাড়ি বিতরণ৬৬৬ কোটি টাকা করের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, সুবিধা পাবেন যারা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, সুবিধা পাবেন যারা
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, সুবিধা পাবেন যারা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ০২:০৬ অপরাহ্ন

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধায় চ্যাটের ব্যাকগ্রাউন্ড পছন্দমতো সাজানোর পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপারও ব্যবহার করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চ্যাট থিমগুলো পাঁচটি বিভাগে সাজানো হয়েছে—ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।

ফিচারড বিভাগে থাকবে হোয়াটসঅ্যাপের নকশা দলের বাছাই করা থিম। নেচার বিভাগে ব্যবহার করা যাবে প্রকৃতির বিভিন্ন দৃশ্যের ওয়ালপেপার। আর লাইভ বিভাগে থাকবে অ্যানিমেটেড ওয়ালপেপার। এসব থিমের থাম্বনেইলের ওপরের ডান পাশে ছোট ‘লাইভ’ চিহ্ন দেখা যাবে।

মিনিমাল বিভাগে থাকবে সাদামাটা ব্যাকগ্রাউন্ড—লাইট মোডে সাদা ও ডার্ক মোডে কালো। অন্যদিকে ডুডল বিভাগে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের পরিচিত ডুডল নকশার ওয়ালপেপার।

নতুন চ্যাট থিমের সুবিধা ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। ফলে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করলেও সবাই এখনই এই সুবিধা নাও পেতে পারেন।

এর আগে গত ১৩ আগস্ট নাইনটুফাইভ ম্যাক হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন থিম গ্যালারি চালুর আগাম তথ্য প্রকাশ করেছিল। এবার সেই সুবিধাই ধীরে ধীরে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।