শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়াল কাতার

বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়াল কাতার
বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়াল কাতার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০১, ২০২৬ ০৭:২১ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের ক্রেতাদের এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি।

ব্লুমবার্গ ও রয়টার্সের বরাতে দোহা নিউজ জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় এলএনজি কার্গো বাতিল অব্যাহত রাখার কথা ক্রেতাদের জানিয়েছে কাতারএনার্জি।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে এলএনজি কার্গো বাতিল অক্টোবর পর্যন্ত এবং বাংলাদেশে সেপ্টেম্বরের পরেও অব্যাহত থাকবে। ইউরোপের কয়েকটি ক্রেতাকেও একই ধরনের নোটিশ দেয়া হয়েছে।

এদিকে ইতালির এডিসন জানিয়েছে, কাতারএনার্জি তাদের এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ নভেম্বরের শুরু পর্যন্ত বাড়িয়েছে। ফলে সরবরাহ না পাওয়া কার্গোর সংখ্যা বেড়ে ২৯টিতে দাঁড়িয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।