সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

বিশেষজ্ঞদের সমন্বয়ে এক ছাতার নিচে হবে খালেদা জিয়ার চিকিৎসা

বিশেষজ্ঞদের সমন্বয়ে এক ছাতার নিচে হবে খালেদা জিয়ার চিকিৎসা
বিশেষজ্ঞদের সমন্বয়ে এক ছাতার নিচে হবে খালেদা জিয়ার চিকিৎসা
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ২২, ২০২৫ ০২:৩০ অপরাহ্ন

বিষেশজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ‘এক ছাতার নিচে’ অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিসে’ হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। এমন সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা।

বুধবার (২২ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি। ওনার সর্বশেষ রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক ওনাকে দেখবেন।

ডা. জাহিদ হোসেন জানান, পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ ওনাকে তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেসার, রিউমোটো আর্থরাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন, যেন এটাকে এক ছাতার নিচে চিকিৎসা যাকে বলে ওয়ান আমব্রেলার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন।

জাহিদ হোসেন বলেন, আগামী দুই-তিন দিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেনডেড মেম্বার আছেন, তারাও এ দেশের (লন্ডন) এবং দেশের বাইরের তারা এ ব্যাপারে মতামত দেবেন, পরবর্তী সময়ে সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।