মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
৪৫ বছর পর জিয়া হত্যার রহস্যে নতুন মোড়, কী মিলল মোজাফফরের ফোনে!বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত: দীনেশ ত্রিবেদীদুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি যাবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রীজাতিসংঘে যাবার আগে ভারত সফরের কোনো সম্ভাবনা নেই প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীস্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে জামায়াতের ৯ দাবিসাত দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: রিজভীবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১নেপালের বন্যায় প্রাণহানি ও নিখোঁজ নিয়ে সর্বশেষ যা জানা গেলবাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্রজাতীয় দল থেকে মেসির অবসর, বিদায় সংবর্ধনার পরিকল্পনা আর্জেন্টিনার৯১ বছরের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস, বার্সার বড় জয়‘শিল্পী পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার কিছু নেই’: প্রভাবগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগবিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহতউত্তরা বিআরটিএতে দালালবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ডপ্যাডেল রিকশা বন্ধ, ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইনি নোটিশসুপ্রিম কোর্টে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের হাতাহাতি

স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে জামায়াতের ৯ দাবি

স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে জামায়াতের ৯ দাবি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে জামায়াতের ৯ দাবি
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০১, ২০২৬ ০৩:২২ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বহাল, প্রচারণায় মন্ত্রী-এমপিদের বিরত রাখা এবং প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ ৯ দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচনের আগে নিজেদের মাঠ তৈরি করছে। তাই এসব প্রশাসককে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন তারা।

গোলাম পরওয়ার বলেন, ইসি তাদের কয়েকটি দাবি মেনে নিলেও কিছু দাবি এখনো মানেনি। তবে নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি তৈরি হয়নি এবং ইসির প্রতি তাদের আস্থা রয়েছে।

ইসির ওপর সরকারি চাপ রয়েছে দাবি করে তিনি বলেন, জামায়াতের দাবিগুলো মানা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। জাতীয় নির্বাচনের জন্য দলীয় ঐক্য হলেও স্থানীয় সরকার নির্বাচনে জোটের শরিকদের সঙ্গে এ নিয়ে কোনো সংঘাত হবে না বলেও জানান তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।