অনূর্ধ্ব -১৭ আন্তঃজেলা ফুটবলে জামালপুর জেলাকে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাগুরা জেলা।
সোমবার (২১ জুন) অনুর্ধ্ব ১৭ আন্তঃজেলা ফুটবলের ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ধরে উভয় দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমন চলতে থাকে। উভয় দলের কোন দলই নির্ধারিত সময়ের মধ্যে গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে জামালপুর জেলাকে ৪-২ গোলে হারিয়ে মাগুরা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মাগুরা জেলার গর্ব চাঁদপুর গ্রামের পশ্চিম পাড়ার কৃতি সন্তান মোঃ ইসমাইল হোসেন রাকিব (গোলকিপার) প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হিসাবে নির্বাচিত হয়। রাকিবের এই অসাধারণ কৃতিত্বের জন্য চাঁদপুর গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে বলে জানিয়েছে এলাকাবাসী। রাকিবকে তারা বাংলাদেশের জাতীয় ফুটবল দলে নিয়মিত দেখতে চায়। রাকিবের বাবা মাসহ গ্রামবাসী রাকিবের জন্য দোয়া চেয়েছে ।
সজীব/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।