মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার অপেক্ষায় আইআরজিসি

মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার অপেক্ষায় আইআরজিসি
মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার অপেক্ষায় আইআরজিসি
সর্বশেষ উপলব্ধ: মে ১০, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন

মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার অপেক্ষায় আইআরজিসি। ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাক করা আছে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল সাইয়েদ মজিদ মুসাভি।

শনিবার (৯ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তিনি জানান, পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন লক্ষ্যবস্তু এবং শত্রু জাহাজগুলোর দিকে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাক করা আছে। চূড়ান্ত হামলার আদেশের জন্য তার বাহিনী প্রস্তুত।

পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি ও ইরানি জাহাজে হামলার প্রেক্ষাপটে আইআরজিসির এই ঊর্ধ্বতন কমান্ডার এমন বিবৃতি দিলেন। বিবৃতিটি সুস্পষ্ট বার্তা দেয় যে, আর কোনো মার্কিন আগ্রাসন সহ্য করবে না ইরান।

আশিক/মি.

 223
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।