শনিবার, ০৬ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

দিল্লিতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৯

দিল্লিতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৯
দিল্লিতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৯
সর্বশেষ উপলব্ধ: মে ০৩, ২০২৬ ০১:১৩ অপরাহ্ন

ভারতের দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রোববার (৩ মে) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর-এনডিটিভি।

বিবেক বিহারের চারতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়লে এদের মর্মান্তিক মৃত্যু হয়। দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও এক বাসিন্দা দাবি করেন, এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, এসি বিস্ফোরণের পরই আগুন লাগে... প্রায় ১২-১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন।

মহিউদ্দিন/মি.

 

 

 164
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।