মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড অনুমোদন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড অনুমোদন
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড অনুমোদন
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩০, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ন

বুধবার ৩০ জুলাই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত বুধবার এই আদেশ দেন।

সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাহবাগ থানার সরকারি কর্মচারী কর্তৃক দুর্নীতিমূলক উপায়ে আদেশ, রিপোর্ট, রায় বা সিদ্ধান্ত প্রণয়ন ও আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার জালকরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে।

এর আগে ২৪ জুলাই ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। যাত্রাবাড়ী থানার কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

গেল বছরের ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম শাহবাগ থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধান বিচারপতি খায়রুল শেখ হাসিনার প্রভাব ও ভালো পদায়নের লোভে ২০১১ সালের ১০ মে সংক্ষিপ্ত আদেশ পরিবর্তন করে বেআইনিভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় দিয়েছেন।

আশিক/মি

 285
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।